ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৬:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৬:১৭:৪১ অপরাহ্ন
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু (৫৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে নজিরপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেল যোগে গগনপুর এলাকা থেকে নজিপুর আসার পথে গোড়হাড়িয়া নামক স্থানে গাছের গুড়ি বোঝাই একটি ভূটভূটি তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্যে কমপ্লেক্সে আনারপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপি'র সহ-সভাপতি এবং নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ফুটবলার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও আত্মীয়স্বজন সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার, দলীয় অঙ্গসংগঠন এবং ক্রীড়া প্রেমী মানুষ সহ এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এঘটনায় নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা সহ ইউপি চেয়ারম্যানগণ ও দলীয় নেত্রীবৃন্দ মৃতের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাবিবুর রহমান মিন্টুর নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের