ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কাঁচপুর ব্রিজে দুর্ঘটনায় ২ ট্রাক চালক নিহত

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:১৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:১৩:৫৮ অপরাহ্ন
কাঁচপুর ব্রিজে দুর্ঘটনায় ২ ট্রাক চালক নিহত ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে ব্রিজের শিমরাইল অংশে এ ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক থেমে ছিল। কিছু সময় পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অপর ট্রাকটি সেটিকে পেছনে বেঁধে মেরামতের জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নেওয়ার চেষ্টা হয়। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব, যিনি ভালো ট্রাকটির চালক ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড