ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

চুলের স্বাস্থ্য ফেরান কফি স্কাল্প স্ক্রাবে

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
চুলের স্বাস্থ্য ফেরান কফি স্কাল্প স্ক্রাবে ফাইল ফটো
ঝিমিয়ে পড়া মেজাজ চাঙ্গা করে তুলতে কফির জুরি নেই। আবার কফি ত্বকের জন্যও ভাল বলে দাবি করতে শোনা যায় রূপচর্চাশিল্পীদের। সেই কফিই চুলের স্বাস্থ্য উদ্ধারেও কাজে লাগতে পারে জানতেন কি?

ক্রিম থেকে শুরু করে ফেসওয়াশ সর্বত্রই কফির ব্যবহার হতে দেখা গিয়েছে এত দিনে। একই ভাবে খুশকির মতো চুলের সবচেয়ে বড় ‘অসুর’ নিধনেও কফি কার্যকরী বলে জানাচ্ছেন চুলের স্বাস্থ্য নিয়ে চর্চাকারীরা।

গবেষণা বলছে, কফির দানা গুঁড়ো করে মাথার ত্বকে লাগালে তা খুশকির মতো জটিল সমস্যা থেকেও মুক্তি দিতে পারে! একই মত আমেরিকার পোর্টল্যান্ডের ট্রাইকোলজিস্ট মাহাজ়েরও। তিনি বলছেন, চুলের স্বাস্থ্য ভাল রাখতে এবং খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে এক বার কফি স্কাল্প স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। মাহাজ জানিয়েছেন, তিনি নিজেও ওই স্ক্রাব বাড়িতে বানিয়ে ব্যবহার করেন চুলে।

কফি স্কাল্প স্ক্রাবের উপকারিতার কথা মানছেন আরও এক চুলের পরিচর্যা বিষয়ক গবেষক। তাঁর নাম অ্যাম্বার খান। কানাডার টরেন্টোর বাসিন্দা অ্যাম্বারের চুলের পরিচর্যা নিয়ে চর্চা শুরু তাঁর নিজের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে। একটি বিশেষ রোগে অ্যাম্বারের মাথায় টাক পড়তে শুরু করে। এখন তাঁর মাথা ভর্তি ঘন চুল। অ্যাম্বার তাঁর রোগের সূত্রেই চুলের স্বাস্থ্য নিয়ে পড়াশোনা শুরু করেন। এখন সেই জ্ঞান বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে নিজস্ব সংস্থা খুলেছেন। সেই অ্যাম্বারও বলছেন কফি স্কাল্প স্ক্রাব চুলকে খুশকি মুক্ত করতে, দূষণ মুক্ত করতে, চুলকে নরম এবং স্বাস্থ্যোজ্জ্বল বানাতে, একই সঙ্গে চুলের বৃদ্ধির জন্যও কফি স্কাল্প স্ক্রাব উপকারী।

কেন কফি স্কাল্প স্ক্রাব উপকারী?

১। এটি মাথার ত্বকে জমা ধুলো ময়লা, মৃতকোষ দূর করতে পারে। ওই ধুলো ময়লা এবং মৃত কোষই খুশকির মূল কারণ।

২। মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে এই স্ক্রাব। ফলে চুলের গোড়া পর্যন্ত পৌঁছয় পুষ্টি। এতে চুলের স্বাস্থ্য ফেরে।

৩। কফি হল প্রাকৃতিক উদ্দীপক উপাদান। এটি চুলের গোড়ায় গিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

৪। ডিএইচটি নামের এক হরমোন চুল পড়ার অন্যতম কারণ। কফিতে থাকা ক্যাফিন ওই হরমোনকে আটকাতে পারে।

৫। কফিতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা চুলের জেল্লা বৃদ্ধি করতে সাহায্য করে।

৬। যেহেতু এই স্ক্রাব ব্যবহার করলে মাথার ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং চুলের গোড়ায় জমা ময়লা, তেল দূর করে, তাই খুশকি এবং অন্যান্য মাথার ত্বকের সমস্যার জন্য দায়ী ব্যাক্টেরিয়া বা ছত্রাকও জন্মাতে দেয় না।


কী ভাবে বানাবেন ওই স্ক্রাব?

উপকরণ: আধ কাপ কফির গুঁড়ো (ইনস্ট্যান্ট নয়, দানা কিনে গুঁড়িয়ে নেওয়া)

১ টেবিল চামচ অ্যালোভেরার জেল

১ টেবিল চামচ নারকেল তেল

প্রণালী: তিনটি উপকরণ এক সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার মাথার ত্বকে ওই মিশ্রণটি ভাল ভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। মিনিট ১৫-২০ রেখে দিন ওই ভাবেই তার পরে চুল ভাল ভাবে ধুয়ে শ্যাম্পু করে নিন।

কয়েকটি বিষয় খেয়াল রাখুন

১। মাথার ত্বকে ওই স্ক্রাব লাগানোর আগে অবশ্যই হাতের ত্বকে ওই স্ক্রাব লাগিয়ে দেখে নিন অস্বস্তি হচ্ছে কি না। না হলে তবেই মাথায় ব্যবহার করুন।

২। সপ্তাহে এক দিন ব্যবহার করলেই যথেষ্ট।

৩। এক বার ব্যবহার করার পরে ফ্রিজে বায়ু নিরাধক পাত্রে রেখে দিলে দিন পনেরো ভাল থাকবে এই স্ক্রাব। তবে তার পরে নতুন করে বানিয়ে নেওয়াই ভাল।

৪। বাজার চলতি ইনস্ট্যান্ট কফি ব্যবহার করবেন না। বদলে সবচেয়ে ভাল ফল পেতে কফির দানা কিনে গুঁড়িয়ে নিতে পারেন অথবা বাজার থেকে গ্রাউন্ডেড কফি কিনে নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা