ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

ট্রফি না নেওয়ায় ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০২:৫৮:৪৬ অপরাহ্ন
ট্রফি না নেওয়ায় ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স। ‍ছবি- সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে মাঠে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি তারা। ভারতের এমন কর্মকাণ্ডে তৈরি হয় তীব্র বিতর্ক। এবার এশিয়ার চ্যাম্পিয়নদের কড়া সমালোচনায় মেতেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া এই ক্রিকেটার সাফ জানিয়ে দেন, ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই রাজনীতি মেশানো উচিত না। এই ধরনের ঘটনা ব্রিবতকর পরিস্থিতি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জানান, ভারতের এমন কাণ্ড পছন্দ হয়নি তার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন তাকে নিয়ে ভারতীয় দল আসলে খুশি ছিল না। আমি মনে করি, খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা। খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদ্‌যাপন করা উচিত, যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে। এমন ঘটনা খেলোয়াড়দের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে যা আমার পছন্দ নয়। ফাইনাল শেষে আসলেই পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর।’

মাঠের বাইরের কাণ্ডে ভারতের সমালোচনা করলেও মাঠে ভারতের পারফরম্যান্সে মুগ্ধ এবি। তিনি বলেন, ‘ভারত অসাধারণ ফর্মে আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর খুব দূরে নয়। ভারতীয় দল প্রতিভায় ভরপুর এবং বড় ম্যাচে নিজেদের প্রমাণ করতে জানে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য।’

চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এশিয়া কাপজয়ী দলকে সেই সিরিজে দিতে হবে কঠিন পরীক্ষা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর