ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০২:৫৪:৪০ অপরাহ্ন
ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩ ছবি- সংগৃহীত
ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। বাসটি দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দাগনভূঞার খুশিপুরের বাসিন্দা শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের বাসিন্দা মো. শ্রাবণ।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জয়লস্করের বাসিন্দা জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের বাসিন্দা নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার বাসিন্দা আব্দুল্লাহ ও খোদেজা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি