ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:৪৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০২:৪৩:২৮ অপরাহ্ন
রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার
নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ার মাদকের আখড়া নামে পরিচিত নীল চন্দ্র শাখারীর নিজ বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ১৪০বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং ৫জন মাদক কারবারীকে আইনের আওতায় আনা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার চকাদিন হিন্দুপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চোলাইমদ জব্দসহ ৫ জনকে আটক করা হয়। ২ জনকে নিয়মিত মামলা এবং ৩ জনকে অর্থদণ্ডের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, উপজেলার ত্রিমোহনী এলাকার নীল চন্দ্র শাখারীর বাড়ি মাদকের আখড়া নামে পরিচিত। পূজাকে ঘিরে সেখানে রমরমা মাদকের কারবার চলছে মর্মে খবর পেয়ে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় চকাদিন হিন্দু পাড়ার হরেনচন্দ্র শীলের ছেলে নরেন চন্দ্র শীল (৫০), মৃত কানু সরকারের ছেলে সাধন সরকার (৪৫) ও বিজয় চন্দ্র শাখারীর ছেলে শ্রী অজিত চন্দ্র শাখারী (৬৫) কে ৩শত টাকা অর্থদন্ড এবং ১দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে শ্রী রনজিত কুমার শাখারীর ছেলে মাদক ব্যবসায়ী রকি কুমার শাখারী (২৭) ও মৃত অনিল চন্দ্র শাখারীর ছেলে শ্রী নীল কমল চন্দ্র শাখারী (৩০) কে নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মাহাবুর রহমান। 

উপজেলায় মাদকের কারবারকে প্রতিহত করতে আগামীতেও এই ধরণের যৌথ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি