ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

বাগমারায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ১০:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ১০:০৮:০২ অপরাহ্ন
বাগমারায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু বাগমারায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ফজেল আলী বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের হোসেন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফজেল আলী বুধবার সকালে একটি 'তইরা' জাল (স্থানীয়ভাবে পরিচিত) নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়েছিলেন। সে সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল। সকাল সাতটার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলের কাছাকাছি থাকা মান্নান নামের এক ব্যক্তি খালের ধারে ফজেল আলীকে পড়ে থাকতে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফজেল আলীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি অবহিত আছেন এবং নিহত ফজেল আলীর লাশ পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী বিকালে দাফন সম্পন্ন করেছেন।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর