ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

ইউপি সদস্যের উপর হামলা মাদকসেবীর, গুরুতর আহত

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৯:৫৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৯:৫৩:৩৮ অপরাহ্ন
ইউপি সদস্যের উপর হামলা মাদকসেবীর, গুরুতর আহত ইউপি সদস্যের উপর হামলা মাদকসেবীর, গুরুতর আহত
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদকসেবীকে শাসন করার জেরে ঘটনার তিন দিন পর ওই মাদকসেবী ইউপি সদস্যের মাথায় আঘাত করে গুরুতর জখম করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ​
ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য আমির হোসেন (৭৬) বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

আহত ইউপি সদস্যের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাদকসেবী লোকমান হাকিম (৪০) দীর্ঘদিন ধরে তার দুলাভাইয়ের বাড়িতে বিভিন্ন লোকজন নিয়ে মাদক সেবন করতেন। স্থানীয় লোকজন মাদক সেবনের বিষয়টি ইউপি সদস্য আমির হোসেনকে জানালে গত সোমবার তিনি চৌকিদারকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের দুলাভাইয়ের বাড়িতে যান এবং লোকমান হাকিমকে মাদক সেবন করতে নিষেধ করেন। এসময় ইউপি সদস্য আমির হোসেন শাসন করার ছলে লোকমান হাকিমের গালে একটি চড় দেন এবং চৌকিদারকে নিয়ে সেখান থেকে চলে আসেন।

বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আমির হোসেন চন্দনদীঘি বাজারে ওষুধের দোকানের সামনে বসেছিলেন। এসময় লোকমান হাকিম পাশের একটি ছ'মিল থেকে কাঠের বাটাম এনে ইউপি সদস্য আমির হোসেনের মাথায় আঘাত করেন। এতে আমির হোসেনের মাথা ফেটে যায়। মাদক ব্যবসায়ী লোকমান পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ রাত আটটার দিকে লোকমান হাকিমকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রামের বাসিন্দা বাচ্চু রহমান বলেন, লোকমান হাকিম মাদক ব্যবসা ও সেবন করেন। গ্রামের পরিবেশ নষ্ট হওয়ায় তারা ইউপি সদস্য আমির হোসেনকে বিষয়টি জানিয়েছিলেন। ইউপি সদস্য আমির হোসেন চৌকিদারকে নিয়ে লোকমান হাকিমকে শাসন করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই লোকমান হাকিম ইউপি সদস্যের মাথায় আঘাত করেছেন।

আহত ইউপি সদস্যের ছেলে, শিক্ষক হারুনুর রশীদ জানান, তার বাবা লোকমান হাকিমকে মাদক সেবন করতে বারণ করেছিলেন। এ ঘটনার জেরে লোকমান হাকিম কাঠের বাটাম দিয়ে তার বাবার মাথা ফাটিয়ে দিয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চন্দনদীঘি বাজারের লোকজন লোকমান হাকিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আটককৃত লোকমান হাকিম জানায়, তিনি মাদক ব্যবসা করেন না। ইউপি সদস্য অযথা তাকে চড় মেরেছেন, তাই তিনি প্রতিশোধ নিতে ইউপি সদস্যের মাথায় আঘাত করেছেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত লোকমান হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর