ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৯:৪২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৯:৪২:৪২ অপরাহ্ন
গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক
ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন জড়িতকে আটকের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধর্ষণের শিকার নবম শ্রেণির শিক্ষার্থীর মা বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে আটক করে।

আটককৃত মিলন উপজেলার জুগলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে তার মেয়ের পূর্বপরিচিত মিলন তাকে পূজা দেখানোর কথা বলে ইউরোপিয়ান পার্কের (সালমার পার্ক) সামনে ডেকে নেয়। এরপর তারা পার্ক ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করে।

সন্ধ্যায় নয়াপাড়া গ্রামের আজাহারুলের ছেলে আবুল বাশার (২২) একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মেয়েটিকে জুগলী নয়াপাড়া কায়জংখালী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ১০টার দিকে ধারা ইউনিয়নের রুস্তমপুর আকাশমনি গাছের নিচে আবারও তাকে ধর্ষণ করে এবং অটোরিকশায় করে গামারীতলা মোড়ে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ওই রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে অভিযান চালায়, তবে তাকে পাওয়া যায়নি। পুলিশ তার ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। মূল আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি