ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন আসিফ আকবর

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:৫০:৪৮ অপরাহ্ন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন আসিফ আকবর ছবি- সংগৃহীত
বিসিবি নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন ২জন। প্রার্থী ছিলেন চারজন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর (সংগীত শিল্পী) ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেন।

এর মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোহাম্মদ শওকত হোসেনের মনোনয়ন আপিলে বাতিল হয়ে যায়। বাকী ছিলেন তিনজন। ধারণা করা হচ্ছিল চট্টগ্রাম বিভাগে দুই পরিচালক নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

কিন্তু শেষ পর্যন্ত লড়াই’ই হলো না চট্টগ্রাম বিভাগে। কারণ, মনোনয়ন প্রত্যাহারের দিন আজ (বুধবার) বেলা ১২টার মধ্যে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মূলতঃ তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থি ১৬জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বীতারই আর প্রয়োজন হচ্ছে না। অর্থ্যাৎ, চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে গেলেন (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার) গায়ক আসিফ আকবর এবং (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার) আহসান ইকবাল চৌধুরী।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২