ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

রেল দুর্ঘটনায় ভারতে এক বছরে ২১ হাজারের বেশি মৃত্যু

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
রেল দুর্ঘটনায় ভারতে এক বছরে ২১ হাজারের বেশি মৃত্যু ছবি- সংগৃহীত
ভারতে রেল দুর্ঘটনায় এক বছরে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মোট ২৪ হাজার ৬৭৮ রেল দুর্ঘটনায় ২১ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাগুলোর মধ্যে ৫৬টি চালকের ভুলের কারণে ঘটে এবং ৪৩টি যান্ত্রিক; ত্রুটি- যেমন খারাপ নকশা, লাইন সমস্যা, সেতু বা টানেল ধসে পড়ার কারণে ঘটে।

তবে বেশিরভাগ দুর্ঘটনাই হয়েছে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া বা রেললাইনে থাকা মানুষের সঙ্গে সংঘর্ষের ফলে। এ ধরনের দুর্ঘটনা মোট দুর্ঘটনার প্রায় ৭৪ দশমিক ৯ শতাংশ (১৮ হাজার ৪৮০টি)। এতে মারা গেছেন ১৫ হাজার ৮৭৮ জন, যা মোট মৃত্যুর ৭২ দশমিক ৮ শতাংশ।

রাজ্যভিত্তিক চিত্র: মহারাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে— মোট ৫ হাজার ৫০৭টি, যা এই ক্যাটাগরির মোট দুর্ঘটনার ২৯ দশমিক ৮ শতাংশ। সামগ্রিকভাবে ২০২৩ সালে মহারাষ্ট্রে মোট ৫ হাজার ৫৫৯টি দুর্ঘটনা ঘটে, যা দেশের মোট দুর্ঘটনার ২২ দশমিক ৫ শতাংশ। এরপর উত্তর প্রদেশে ৩ হাজার ২১২টি দুর্ঘটনা (১৩ শতাংশ)।

মৃত্যুর দিক থেকেও মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ শীর্ষে। মহারাষ্ট্রে মারা গেছেন ৩ হাজার ৪৪৫ জন (১৫ দশমিক ৮ শতাংশ) এবং উত্তর প্রদেশে মারা গেছেন ৩ হাজার ১৪৯ জন (১৪ দশমিক ৪ শতাংশ)। আহতদের ক্ষেত্রেও মহারাষ্ট্র এগিয়ে— মোট আহত ৩ হাজার ১৪ জনের মধ্যে ২ হাজার ১১৫ জনই এ রাজ্যে।

দুর্ঘটনার সময়: সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে— মোট ৩ হাজার ৭৭১টি (১৫ দশমিক ৩ শতাংশ)। সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘটেছে ৩ হাজার ৬৯৩টি দুর্ঘটনা (১৫ শতাংশ)।

লেভেল ক্রসিং দুর্ঘটনা: লেভেল ক্রসিংয়ে সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে— মোট ১ হাজার ২৫টি, যা সারাদেশের ৪১ দশমিক ৩ শতাংশ। এরপর পশ্চিমবঙ্গ ৮০৫টি (৩২ দশমিক ৪ শতাংশ) এবং মধ্য প্রদেশ ৩৭৫টি (১৫ দশমিক ১ শতাংশ)।

এই তিন রাজ্যেই লেভেল ক্রসিং দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানি ঘটেছে। উত্তর প্রদেশে ১ হাজার ৭ জন (৪৪ দশমিক ৯ শতাংশ), পশ্চিমবঙ্গে ৫৮১ জন (২৫ দশমিক ৯ শতাংশ) এবং মধ্য প্রদেশে ৩৭৫ জন (১৬ দশমিক ৭ শতাংশ) মারা গেছেন।

এনসিআরবির রিপোর্টে আরও বলা হয়, চালকের ভুল, নাশকতা, সিগন্যালম্যানের ত্রুটি, যান্ত্রিক সমস্যা ও অন্যান্য কারণে এসব দুর্ঘটনা ঘটে। সূত্র: পিটিআই, এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার