ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

‘স্তনদুগ্ধ পাম্প করে যেতাম’, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে মুখ খুললেন রানি

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন
‘স্তনদুগ্ধ পাম্প করে যেতাম’, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে মুখ খুললেন রানি ছবি- সংগৃহীত
আট ঘণ্টার বেশি কাজ করতে চান না দীপিকা পাড়ুকোন। এই শর্তের জন্য পর পর কাজ হাতছাড়া হচ্ছে তাঁর। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। অভিনেত্রী মনে করে বললেন, কন্যা আদিরার ১৪ মাস বয়সে তিনি কী ভাবে কাজ চালিয়ে গিয়েছিলেন।

সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে নিজের কাজের সময়সীমার উপর রাশ টানতে চেয়েছেন দীপিকা। সেই কারণে বাদ পড়েছেন কয়েকটি ছবি থেকে। রানি জানান, তিনি মা হওয়ার পরে কী ভাবে কাজে সময়ে দিয়েছিলেন। অভিনেত্রী বলেছেন, “আমি যখন ‘হিচকি’ ছবির শুটিং করছি, তখন আদিরার বয়স মাত্র ১৪ মাস। তখনও ও স্তন্যপান করত। তাই স্তনদুগ্ধ পাম্প করে রেখে আমি সকালে বেরিয়ে যেতাম। শহরের একটি কলেজে শুটিং চলছিল।”

সন্তানের চাহিদা অনুযায়ী রানির শুটিং-এর সময় ঠিক করা হত। তিনি বলেছেন, “জুহুতে আমার বাড়ি থেকে সেই শুটিং সেটে পৌঁছতে দুই ঘণ্টা লাগত। সকাল সাড়ে ছ’টায় প্রথমে বাড়ি থেকে বেরোতাম। শুটিং শুরু হত আটটা নাগাদ। শুটিং শেষ হত দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে। তার পরে দুপুর তিনটের মধ্যে শুটিং সেরে আমি বাড়ি ফিরে আসতাম। এই ভাবে ওই ছবির কাজ করেছিলাম।”

প্রযোজক ও অভিনেতা দুই পক্ষের বোঝাপড়ায় এই ভাবে কাজ করা সম্ভব বলে মনে করেন রানি। অভিনেত্রীর কথায়, “আমি নিজেই এমন ছবিতে কাজ করেছি, যেখানে আমি মাত্র কয়েক ঘণ্টার শুটিং করেছিলাম। পুরোটাই প্রযোজকের সঙ্গে কথা বলে করা হয়েছিল। প্রযোজক রাজি হয়ে গেলে, কোনও সমস্যাই নেই। আর প্রযোজক রাজি না হলে, ছবিটা করার দরকার নেই। নিজের কাছেই দুটো রাস্তা থাকে। কেউ তো কাউকে জোর করছে না।”

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাঁকে। দীপিকার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলেছে দীর্ঘ তরজা। কিছু দিন আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছিল, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।” পাশাপাশি শোনা যাচ্ছে, দীপিকা নাকি তাঁর গোটা সহযোগী দলকেও পাঁচতারা হোটেলে রাখার আর্জি রেখেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার