ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সমাবেশে ৪১ জনের মৃত্যুর পর থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৪:৩২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৪:৩২:১৫ অপরাহ্ন
সমাবেশে ৪১ জনের মৃত্যুর পর থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল ছবি- সংগৃহীত
অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের সমাবেশ স্থগিত করা হয়েছে। কয়েকদিন আগে তামিলনাড়ুর কারুরে পদদলিত হয়ে ৪১ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষোভের পর বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দুই সপ্তাহের জন্য তার রাজ্যব্যাপী সফর স্থগিত করে।

বুধবার (১ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, টিভিকে দল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিজয়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
 
দলটি জানায়, ‘এই পরিস্থিতিতে যেখানে আমরা আমাদের প্রিয়জনদের হারানোর জন্য বেদনা ও শোকের মধ্যে আছি, আমাদের দলের নেতার আগামী দুই সপ্তাহের জনসভার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। আমরা আমাদের দলের নেতার অনুমোদনক্রমে আপনাদের জানাচ্ছি। এই জনসভা সম্পর্কে নতুন বিবরণ পরে ঘোষণা করা হবে।’

শনিবার ৫১ বছর বয়সী এই অভিনেতার সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পর সমালোচনার মুখে পড়েন থালাপতি। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

সূত্র জানায়, বিজয় প্রায় ৭ ঘন্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান। দুপুর থেকেই পুরুষ, নারী এবং শিশুরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন, কিন্তু অভিনেতা সন্ধ্যা ৭টার পরে আসেন।
 
নিজের জনসমাবেশে এত কর্মী-সমর্থকের প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়।
 
এদিকে, রাজ্য পুলিশ জানিয়েছে যে প্রায় ১০,০০০ ধারণক্ষমতার একটি স্থানে প্রায় ৩০,০০০ লোক জড়ো হয়েছিল। নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছিল এবং খাবার ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা ছিল না। পুলিশ জানিয়েছে, এই কারণগুলো এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। 
 
সূত্র আরও জানিয়েছে, এমনকি বিজয় যখন বক্তব্য রাখছিলেন, তখনও কিছু লোক অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু বক্তৃতা চলতে থাকে এবং অ্যাম্বুলেন্স অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি। সমাবেশের পরে বিজয় ত্রিচি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং একটি ব্যক্তিগত বিমানে চেন্নাই যান।
 
অন্যদিকে, টিভিকে-র নেতারা এই অভিযোগগুলোকে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেশ কয়েকটি বিশাল সমাবেশ করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার