ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৪:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৪:০৫:৪৪ অপরাহ্ন
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের ছবি- সংগৃহীত
গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আসোদ বন্দর এবং বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল।

বুধবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ।

প্রায় ৪০টি জাহাজে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকারকর্মী।

ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের।

জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

অপরদিকে তাদের আটকের জন্য আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।

ইয়েনেত জানিয়েছে, গাজার কাছে আসার পর ইসরায়েলি নৌবাহিনী এলিট ইউনিট সায়েতেত ১৩-এর সেনারা জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেবেন। ওই সময় পুরো নৌবাহিনীকে এতে যুক্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকারকর্মীদের ইসরায়েলি নৌবাহিনীর জাহাজে তুলে তাদের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের কেতজিয়োত কারাগারে নেওয়া হবে। যারা ইসরায়েলিদের নির্দেশনা মানবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নির্দেশনা না মানলে তাদের কারাগারেই আটকে রাখা হবে।

জব্দ করা জাহাজগুলোর কিছু আসোদ বন্দরে আনা হবে। আর বাকিগুলো ডুবিয়ে দেওয়া হবে।

এদিকে ইসরায়েলি নৌ সেনারা যে কোনো সময় গ্লোবাল গাজা ফ্লোটিলায় হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। এ বহরে থাকা একাধিক অধিকারকর্মী এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী জাহাজগুলো গাজা উপকূল থেকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে। সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার