ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! নিহত অন্তত ৬৯

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৫১:৪৭ অপরাহ্ন
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! নিহত অন্তত ৬৯ ছবি- সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্সে জোরালো ভূমিকম্পে মৃত্যু হল অন্তত ৬৯ জনের। মঙ্গলবার রাতে ভূমকম্পে কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পে আহত হয়েছেন শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের বোগো এবং পার্শ্ববর্তী ছোট শহরগুলি। শুধুমাত্র বোগো শহরেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে একের পর এক বা়ড়ি, নাইটক্লাব এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই ধ্বংসস্তূপের নীচেও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালেও ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিতদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। উদ্ধারকাজের জন্য স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা এপি স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। পাশাপাশি ঘন ঘন বৃষ্টির কারণে জীবিতদের খুঁজে বের করার কাজকে আরও কঠিন করে তুলছে।

সমুদ্র উপকূলীয় শহর বোগোয় প্রায় ৯০ হাজার মানুষের বাস। মঙ্গলবার রাতে যে ভূমিকম্পটি হয়েছে, তার উৎসস্থল ছিল বোগো থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের অন্যতম বড় এই শহরটি।

ফিলিপি‌ন্সের অসামরিক সুরক্ষা দফতরের উপপ্রশাসক বার্নার্ডো রাফায়েলিতো আলেজ়ান্দ্রো বুধবার সকালে বলেন, “আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে।” বোগো শহরের দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক রেক্স ইগট জানান, পাহাড়ি গ্রামগুলিতে ধস নেমে এবং বোল্ডার পড়ে বেশ কিছু ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। মেডেলিন এবং স্যান রেমিগিও শহরের বাইরেও বেশ কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে।

স্থানীয় প্রশাসনের অনেকের বক্তব্য, রাতে যে সময়ে ভূমিকম্প হয়েছিল, তখন অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তাঁদের অনেকেই বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে পালানোর সুযোগ পাননি। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, এটি ছিল গত এক দশকে মধ্য ফিলিপিন্সে সবচেয়ে জোরালো ভূমিকম্পগুলির মধ্যে অন্যতম। ভূমিকম্পের পর পরই ফিলিপিন্সের ভূকম্পন জরিপ সংস্থা সুনামির সতর্কতা জারি করেছিল। প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে প়ড়তে পারে বলেও সতর্ক করা হয়েছিল। তবে এমন কোনও পরিস্থিতি তৈরি না হওয়ায় ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ