ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

'আমার মেয়ের মধ্যে করিনার আত্মবিশ্বাস, অভিব্যক্তি, ব্যক্তিত্ব—সব গুণই আমি চাই': কিয়ারা

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন
'আমার মেয়ের মধ্যে করিনার আত্মবিশ্বাস, অভিব্যক্তি, ব্যক্তিত্ব—সব গুণই আমি চাই': কিয়ারা করিনা কাপুর ও কিয়ারা আডবাণী। ছবি- সংগৃহীত
বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী এখন পুরোপুরি মাতৃত্ব উপভোগ করছেন। গত জুলাই মাসে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ঘর আলো করে এসেছেন তাঁদের কন্যাসন্তান। তবে মেয়ের জন্মের আনন্দের মাঝেই ফের পুরনো এক মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন কিয়ারা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মন্তব্যে শোনা যায়, কিয়ারা নাকি চান তাঁর মেয়ের মধ্যে করিনা কাপুরের গুণাবলি থাকুক। বিষয়টি আবার নতুন করে সামনে আনতেই ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, “পুরনো সাক্ষাৎকারগুলোকে প্রসঙ্গের বাইরে তুলে ধরা বন্ধ করুন।”

ঘটনাটা শুরু হয় ১৬ জুলাই। একটি জনপ্রিয় পেজ ‘বলি মশালা’ কিয়ারা ও করিনার পুরনো ছবি শেয়ার করে লেখে—“কিয়ারা আডবাণী চেয়েছিলেন, তাঁর মেয়ের মধ্যে করিনা কাপুরের গুণাবলি থাকুক। সদ্যই তিনি ও সিদ্ধার্থ কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন।” পোস্টটি দেখেই কিয়ারা সাফ জানান, এই মন্তব্য আসলে ‘গুড নিউজ’ ছবির প্রচারের সময়কার, যা এখন একেবারেই প্রসঙ্গের বাইরে তুলে ধরা হচ্ছে।

অভিনেত্রীর এই প্রতিক্রিয়ায় অনলাইনে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেক নেটিজেন তাঁর সরাসরি জবাব দেওয়ার সাহসকে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “খুব ভালো লাগছে কেউ এমন ভুয়ো কনটেন্ট তৈরি করা পেজগুলিকে প্রকাশ্যে জবাব দিচ্ছেন।” অন্য একজন বলেন, “ইচ্ছে হয় সবাই যেন এভাবে কথা বলে, যাতে মানুষকে ভুল পথে চালিত করা বন্ধ হয়।” তবে সমালোচকরা মত দেন, কিয়ারা হয়তো এই প্রসঙ্গ উপেক্ষাও করতে পারতেন, কারণ মন্তব্যটা তাঁর মুখেই শোনা গিয়েছিল।

‘গুড নিউজ’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ভবিষ্যতে দু’টি সুস্থ সন্তান চান। তখনই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, করিনা কাপুরের কোন গুণ তিনি তাঁর মেয়ের মধ্যে দেখতে চান। উত্তরে কিয়ারা বলেছিলেন, “করিনার আত্মবিশ্বাস, অভিব্যক্তি, ব্যক্তিত্ব—সব গুণই আমি চাই। ও একেবারে ১০-এ ১০।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান