ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ভারতের সঙ্গে সংঘাতে ‘পাশে থাকা’ চার ‘বন্ধুরাষ্ট্রে’ যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১০:৫২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১০:৫২:০১ অপরাহ্ন
ভারতের সঙ্গে সংঘাতে ‘পাশে থাকা’ চার ‘বন্ধুরাষ্ট্রে’ যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় ভারতের সঙ্গে সংঘাতে ‘পাশে থাকা’ চার ‘বন্ধুরাষ্ট্রে’ যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়
পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করতে চতুর্দেশীয় সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। পাক সংবাদপত্র ‘ডন’ সে দেশের বিদেশ সচিবালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, পাঁচ দিনের সফরে চারটি দেশে যাবেন শাহবাজ়। প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় ‘পাশে দাঁড়ানোর’ জন্য সংশ্লিষ্ট দেশগুলিকে ধন্যবাদ জানাবেন পাক প্রধানমন্ত্রী।

রবিবার ইসলামাবাদ থেকে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন শাহবাজ়। সঙ্গে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সচিব তারিক ফতেমি। তুরস্কের পর যথাক্রমে ইরান, আজ়ারবাইজান এবং তাজিকিস্তানে যাবেন শাহবাজ়রা।

পাকিস্তানের বিদেশ সচিবালয়ের তরফে জানানো হয়েছে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের সঙ্গে কথা বলবেন শাহবাজ়। সংবাদ সংস্থা রয়টার্স এর্ডোয়ানের বার্তা বিভাগের প্রধানকে উদ্ধৃত করে জানিয়েছে, রবিবার রাতে তুরস্কের রাজধানী ইস্তানবুলে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে।

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সংঘাতের আবহে তুরস্ক সরাসরি পাকিস্তানে অস্ত্রবোঝাই বিমান পাঠিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করে তুরস্ক প্রশাসন। তবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতের সামরিক অভিযানের পরেই পাকিস্তান ‘শান্ত এবং সংযমী’ নীতিকে সমর্থন করে তুরস্ক। ইসলামাবাদের তরফে দাবি করা হয়, ইস্তানবুল তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। অন্য দিকে, ইরান দু’পক্ষের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার বার্তা দেয়।

সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তুরস্ক এবং আজ়ারবাইজান— এই দুই দেশ সরাসরি পাকিস্তানকে ‘সমর্থন’ করেছে বলে অভিযোগ ওঠে। তার পরেই দু’টি দেশে বেড়াতে যাওয়ার বুকিং হু হু করে বাতিল করতে থাকেন ভারতের পর্যটকদের একাংশ। দু’টি দেশের অর্থনীতিতেই পর্যটনের বিশেষ ভূমিকা রয়েছে। এই পরিস্থিতিতে ‘পাক সমর্থক’ ওই দুই দেশকে ভাতে মারার কৌশল নেন ভারতের ভ্রমণপিপাসুরা। তবে ভারত ‘বয়কট’ করলেও ‘বন্ধু’ দেশগুলির সঙ্গে বোঝাপড়া আরও মজবুত করতে চায় পাকিস্তান। আন্তর্জাতিক স্তরে নিজের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করতে চায়। সেই সূত্রেই শাহবাজ়ের এই সফর বলে মনে করা হচ্ছে। অবশ্য এই দেশগুলির মধ্যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ মসৃণ। কিন্তু ইসলামাবাদ তেহরানকেও ‘বন্ধু’ বলে উল্লেখ করে দু’দেশের নৈকট্য বোঝাতে চাইছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম