ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

তানোরে বিনামুল্য ছাগল বিতরণ

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০২:৫৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০২:৫৬:২৯ অপরাহ্ন
তানোরে বিনামুল্য ছাগল বিতরণ তানোরে বিনামুল্য ছাগল বিতরণ
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক  ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরনাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া এবং প্রাণিসম্পদ দপ্তরের  কর্মকর্তা-কর্মচারীগণ।

সংশ্লিষ্ট  সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০টি পরিবারের মাঝে দুটি করে ছাগল  ও একটি করে ম্যাট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, “সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।” স্থানীয়রা মনে করছেন, এ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে বিতরণকৃত ছাগলের মান নিয়ে উপকারভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন,বরাদ্দকৃত অর্থ দিয়ে এর থেকে অনেক ভাল মানের ছাগল বিতরণ করা সম্ভব ছিলো। তারা বলছে, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর যে সকল উপকারভোগীরা গরু-ছাগল পাচ্ছেন, সেটা তারা লালন-পালন করছেন কি না, এরা প্রকৃত সুবিধা বঞ্চিত কি না ইত্যাদিসহ ছাগল বিতরণ কর্মসূচি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) অনুসন্ধান করা উচিৎ। এদিকে বিতরণ করা ছাগলের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, এটা সংশ্লিষ্ট  প্রকল্প পরিচালক বলতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা