ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭

নিয়ামতপুরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৯:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৯:৩৫:১৫ অপরাহ্ন
নিয়ামতপুরে গান বাজানোকে কেন্দ্র করে  সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১ নিয়ামতপুরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১
নওগাঁর নিয়ামতপুরে পূজা মন্দিরে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের আগে থেকেই শত্রুতা ছিল। 

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে  উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। আহতরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

আহতরা হলেন সুপ্রজিৎ (২৮), স্বপন হালদার (৫৫), অর্জুন (৩৫), শয়ন ও অন্তরা।

দারাজপুর বারোয়ারী দুর্গা মন্দিরের সভাপতি সনজিত কুমার জানান, গতকাল রাত ১১ টার দিকে গ্রামের দিজেনের ছেলে কনক ও তাঁর ভাইসহ কয়েকজন সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল। আমরা কমিটির লোকজন ও গ্রামবাসী তাদের এত রাতে  গান বাজাতে নিষেধ করি। এতে করে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে কমিটির লোকজন ও গ্রামবাসীসহ চারজন আহত হয়। তাঁদের পক্ষের একজন আহত হয়েছে বলে শুনেছি। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দু'পক্ষের আগে থেকেই রেষারেষি ছিল। সোমবার রাতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি