ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মা ও শিশু কন্যা নিহত

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৮:৫২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৮:৫২:৫১ অপরাহ্ন
বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মা ও শিশু কন্যা নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মা ও শিশু কন্যা নিহত
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন।

এই ত্রিমুখী সংঘর্ষে একটি আটা বোঝাই মিনিট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি টমটম জড়িত ছিল।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বগুড়াগামী একটি আটা বোঝাই মিনিট্রাক ডালম্বা এলাকায় পৌঁছালে নওগাঁগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে বগুড়াগামী একটি টমটমও তাদের সাথে ধাক্কা খায়, ফলে ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মা এবং তার শিশু কন্যা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভতির্দ  করেন। 

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ  ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার