ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব: আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৫:৩৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৫:৩৪:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব: আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব: আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার
রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ধর্মসভা মন্দির পরিদর্শনের মাধ্যমে তিনি পরিদর্শন কাজের সূচনা করেন। পরে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের সভাপতি ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি উপস্থিত ভক্তবৃন্দকেও উৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের পুলিশ কমিশনার বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং মÐপগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মাঠ পর্যায়ে মহানগর গোয়েন্দা পুলিশ দায়িত্বে রয়েছে। এছাড়াও গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে। এখন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। এসময় তিনি সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো অনুসরণ করায় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং উৎসবের শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে বলেআশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমা বিসর্জনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, মুন্নুজান ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও রাজশাহীর আইবাঁধ ও পুলিশ লাইনের ঘাটগুলোতেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসময় আরএমপি’র উপপুলিশ কমিশনারবৃন্দসহ রাজশাহী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ