ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে ১২ বোতল 'স্ক্যাফ'সহ গ্রেপ্তার -১ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ?

ফুলবাড়ীতে ধর্মীয় আহবে কুমারী পূজা অনুষ্ঠিত মায়ের আসনে বসেছিল নায়না রায় স্নেহা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:৫৫:৪৯ অপরাহ্ন
ফুলবাড়ীতে ধর্মীয় আহবে কুমারী পূজা অনুষ্ঠিত মায়ের আসনে বসেছিল নায়না রায় স্নেহা ফুলবাড়ীতে ধর্মীয় আহবে কুমারী পূজা অনুষ্ঠিত মায়ের আসনে বসেছিল নায়না রায় স্নেহা
মহাষ্টমী মানেই কুমারী পূজা। দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বর্ণিল ধর্মীয় আবহে, আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমে পুরোহিত সঞ্জীব কুমার চক্রবর্তী সফলভাবে কুমারী পূজা সম্পন্ন করেন। এ সময় ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণ।

কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছিল স্থায়ীয় ফুলবাড়ী গ্রীন্ডল্যান্ড মডেল স্কুলের নার্সারী শ্রেণির শিক্ষার্থী নায়না রায় স্নেহা। ছয় বছর বয়সী স্নেহা ‘উমা’ নামে পূজিত হয়েছে। স্নেহা ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বারাইপাড়া জুঝারপুর দাসপাড়া গ্রামের ধনীরাম রায় ও মিনতি রানী রায়ের কন্যা।

জানা যায়, সকালে দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা ও ব্রতোপবাস অনুষ্ঠিত হয়। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্ন্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করা হয়। পূজা শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। মহাষ্টমীতে কুমারী বালিকা নায়না রায় স্নেহা এর মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা।

কুমারী পূজায় পুরোহিত সঞ্জিব কুমার চক্রবর্তী উপস্থিত পূজার্থীদের উদ্দেশ্যে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয় তারই বাস্তব রুপ কুমারী পূজা। কুমারীতে সমগ্র জাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তিসহ সব কল্যাণী শক্তি সূক্ষ্মরূপে বিরাজিত। কুমারী প্রতীকে জগৎ জননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এ রূপ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরূপা, বিদ্যাস্বরূপ। তিনি এক হাতে অভয় ও অন্যহাতে বর দেন।’

উল্লেখ্য, মহাঅষ্টমীর দিন মানবকল্যাণের জন্য ১ থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে মনোনীত করা হয়। বয়সভেদে নাম হয় ভিন্ন। এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কালিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালিনী, আটে কব্জিকা, নয়ে অপরাজিতা, দশে কালসন্ধর্ভা, এগারোয়া রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনোরয় ক্ষেত্রজ্ঞা এবং ষোল বছরে অম্বিকা বলা হয়। সে অনুযায়ী নায়না রায় স্নেহা উমা রুপে পূজিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর