ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১০:২০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১০:২০:৫৯ অপরাহ্ন
রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার
রংপুর মহানগরীর হারাগাছ পৌরসভার মায়াবাজার বাঁধের পাড় এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল হামিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী এবং স্থানীয় মৃত সহিদার রহমানের ছেলে।

রবিবার সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে , গত ১৫ মে সন্ধ্যায় স্থানীয় বাজারের দোকানে যাওয়ার পথে ভুক্তভোগীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত হামিদ। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর মেয়েটিকে চুপ থাকতে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মেয়েটি এই ঘটনার তার বাবাকে জানায়।

শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে দোকানে সাহায্য করে। অভিযুক্ত হামিদ এর আগেও মেয়েকে অশ্লীল কথাবার্তা বলতো বলে অভিযোগ করেন তিনি।

হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আবদুল হামিদকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা