ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

লোভ ও পরচর্চার ব্যাপারে কোরআনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:০২:১২ অপরাহ্ন
লোভ ও পরচর্চার ব্যাপারে কোরআনের হুঁশিয়ারি ছবি- সংগৃহীত
সুরা হুমাযাহ কোরআনের ১০৪তম সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৯টি। এ সুরায় লোভ, পরনিন্দা, সাক্ষাতে মানুষকে মন্দ বলা, কষ্ট দেওয়া, অপদস্থ করা ইত্যাদি গুনাহের শাস্তির কথা বর্ণিত হয়েছে।

সুরা হুমাযাহ: (১) দুর্ভোগ প্রত্যেকের যে সাক্ষাতে বা অসাক্ষাতে মানুষের নিন্দা করে। (২) যে অর্থ জমায় ও তা গুণে গুণে রাখে।(৩) সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। (৪) কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। (৫) হুতামা কী, তা কি তুমি জান? (৬) আল্লাহর প্রজ্জ্বলিত আগুন। (৭) যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে। (৮) নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে (৯) উঁচু উঁচু স্তম্ভে। 

৫টি শিক্ষা ও নির্দেশনা
১. এই ক্ষণস্থায়ী জীবনের পর মানুষ আবার জীবন লাভ করবে এবং নিজেদের কৃত ভালো কাজের প্রতিদান ও মন্দ কাজের শাস্তি পাবে -এটা দৃঢ়ভাবে বিশ্বাস করা জরুরি।

২. গিবত বা পরনিন্দা অর্থাৎ অনুপস্থিতিতে কারো নিন্দা করা বা দোষত্রুটি নিয়ে আলোচনা করা গর্হিত পাপ। এ পাপের জন্য পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কোরআনের আরেকটি আয়াতে গিবতকে ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করে আল্লাহ বলেছেন, একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করো। (সুরা হুজুরাত: ১২)

৩.  সামনা সামনি মানুষকে মন্দ বলা, ঠাট্ট-মশকরা করা, অপমান করাও গুনাহ এবং এ থেকে বিরত থাকতে হবে। কথা ও আচরণে মানুষকে কষ্ট দেওয়া যাবে না।

৪. সম্পদের লোভ ও কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার জীবনের মতো দুনিয়ার অর্থবিত্তের চাকচিক্যও ক্ষণস্থায়ী। অর্থবিত্ত কাউকে চিরজীবী করতে পারে না, কারো চিরস্থায়ী অবলম্বন হয় না।

৫. পৃথিবীতে ইমান ও নেক আমলের মাধ্যমে পরকালের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। অবিশ্বাসী ও মন্দ আমলকারীদের জন্য পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক আগুন যা মানুষের হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি