ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে খুনের পর দেহ পাথরে বেঁধে নদীতে ফেলল পরিবার!

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৫১:১৮ অপরাহ্ন
দ্বাদশ শ্রেণির ছাত্রীকে খুনের পর দেহ পাথরে বেঁধে নদীতে ফেলল পরিবার! ছবি- সংগৃহীত
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের মোরেনায়। শুধু খুন করাই নয়, তাঁর দেহ প্লাস্টিকে মুড়িয়ে, পাথর বেঁধে বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে নদীতে ফেলে দিয়ে আসা হয়। শনিবার থেকে নিখোঁজ ছিল ছাত্রী। রবিবার নদীতে তাঁর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়েরা। তার পরই পুলিশে খবর দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতার নাম দিব্যা সিকরওয়ার। ভিন্‌জাতের এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পুলিশের সন্দেহ, ‘সম্মানরক্ষার্থে’ খুন করা হয়েছে কিশোরীকে। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে খুন করেছেন কিশোরীর বাবা ভরত সিকরওয়ার। আর এই খুনের সঙ্গে জড়িত রয়েছেন পরিবারের অন্য সদস্যেরাও।

পুলিশ সূত্রে খবর, কিশোরীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়েছে। তার পর তাঁর দেহ প্লাস্টিকে ভরে নদীতে ফেলে দিয়ে আসা হয়। দেহ যাতে ভেসে না ওঠে তার জন্য ভারী পাথর বেঁধে দেওয়া হয়েছিল। পরিবারের আর্থিক বিষয়টির দেখাশোনা করত দিব্যা। কাকার নামে নেওয়া লাইসেন্সড পিস্তল তার কাছে থাকত। দিব্যাকে খুন করতে সেই পিস্তলই ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ পুলিশের।

দিব্যার বাবা-মাকে জেরা করতেই অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দু’রকম দাবি করছিলেন দিব্যার বাবা-মা। প্রথমে বলেছিলেন, ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। পরে আবার দাবি করেন, আত্মহত্যা করেছে তাঁদের মেয়ে। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা দিব্যার দেহ পরীক্ষা করে জানিয়েছেন, তাকে গুলি করে খুন করা হয়েছে। কপালে গুলির ক্ষত মিলেছে। ঘটনাচক্রে, দিব্যার দুই ভাই-বোনও এই ঘটনার পর থেকে নিখোঁজ। তাতে পুলিশের সন্দেহ আরও বাড়ে। দিব্যার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ