ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাণীনগরে ধান কাটা-মারা শুরু, ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা আল নাসেরের হয়ে রোনাল্ডো ও জুনিয়রের একসঙ্গে খেলার সম্ভাবনা এশীয় জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ নিদ্রায় খামতি বুঝিয়ে দেয় শরীর, কোন উপসর্গে সতর্ক হবেন হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্ট খেলে কারা বেশি উপকার পাবেন পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা নগরীতে বিপুল পরিমাণ নকল সিগারেট সহ বাবু গ্রেপ্তার শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি রোজ তিন বার ‘সরি’ বলেই নাকি টিকেছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যজীবন জামালপুরে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী কমলো সোনা ও রুপার দাম

জুলাই অভ্যুত্থান: দেশের ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘঠিত হয়, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৪৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৪৪:২৯ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থান: দেশের ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘঠিত হয়, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা ফাইল ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মাঠে নামানো হয় যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ ক্যাডারদের। তিন সপ্তাহের আন্দোলনে শহীদ হন প্রায় সাড়ে ১৪০০ ছাত্র-জনতা। আহত হন প্রায় ২৫ হাজার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে তুলে ধরা হয় এসব তথ্য।  
 
ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের অন্তত ৪৩টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘঠিত হয়। আন্দোলন দমনে ৫০টির বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র।
 
মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী আরও বলেন, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে হত্যা, গুম, খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এদিন সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র।
 
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলার সর্বশেষ সাক্ষী।
 
এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার (৬ অক্টোবর)।
 
প্রসঙ্গত: গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত