ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৩২:২৯ অপরাহ্ন
সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার
সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার মন্ত্র বলে  দূর্গাপূজা করে আসছেন রাজকুমার সাহা নামে দূর্গা ভক্ত এক তরুণ কলেজ শিক্ষার্থী। দূর্গা ভক্ত কলেজ শিক্ষার্থী রাজকুমার সাহা নাটোরের সিংড়া পৌরসভা রনিংগইনঘুন পাড়ার মানিক কুমার সাহার ছেলে। সবেমাত্র ডিপ্লোমা পড়াশোনা শেষ করেছেন তিনি। 

টানা ৮ বছর ধরে নিজের হাতে তৈরী প্রতিমায় পূজার আয়োজন করায় স্থানীয় সনাতন ধর্মের সাধারণ মানুষের কাছে বেশ সারা ফেলেছে রাজকুমার। তার নিপূণ হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করে।  

রাজকুমার সাহার মা রিক্তা রানী সাহা জানান, আমার একটাই ছেলে। ছোট বেলা থেকে দূর্গা ভক্ত। খেলারস্থলে হঠাৎ করেই তখন স্কুল পড়ুয়া ছেলে  ২০১৭ সালে প্রথম  দুর্গা প্রতিমা তৈরী করে সবাইকে চমকে দেয়। সে বছরই আমরা প্রথম ঘরোয়া পরিবেশে দুর্গাপুজা শুরু করি।  পরের বছর থেকে পাড়া প্রতিবেশীরাও আমার ছেলের মন্ডপে এসে পূজা করা শুরু করেন। সবমিলিয়ে প্রতিবছর  ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। সরকারী অনুদান পাই ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। বাকি টাকা আমরাই বহন করি।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক রনি সাহা জানান,  বয়সে তরুণ হলেও পেশাদার মৃৎ শিল্পের মত কাজ করে রাজকুমার। প্রতি বছর নিজের হাতে বাঁশের কাঠামো তৈরি করে, মাটি সংগ্রহ করে, এক এক করে নির্মাণ করে দুর্গা, কার্তিক, গনেশ, মহিসাসুর, লক্ষ্মী ও স্বরস্বতীর প্রতিমা। রং তুলির কাজটিও নিজের হাতে করে সে। কোন ডাইস বা খর্মা ছাড়াই নিজ হাতে প্রতিমাগুলোর মুখমন্ডল তৈরি করেছে, যা অভাবনীয়।

প্রতিমার সৌন্দর্য দেখে যে কেউ বলবে, পেশাদার কোনও মৃৎ শিল্পীর কাজ। আমরাও এখানে পূজায় অংশ গ্রহণ করি।

সরেজমিনে নিংগইনঘুন পাড়া হরি বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে পূজামন্ডপে পূজা কর্মে ব্যস্ত সময় পার করছেন রাজকুমার। 

রাজকুমার জানান, খুব ছোট বেলা থেকে ইচ্ছে ছিল আমি নিজ হাতে দেবী দুর্গা মাকে বানাবো এবং নিজেই মন্ত্র বলে পূজা করবো।  সৃষ্টিকর্তার কৃপায় ও সকলের আশির্বাদে আজ আমি তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 

সিংড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার বলেন, উপজেলায় এ বছর ৮৫টি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে। এরমধ্যে নিংগইনঘুন পাড়া হরি বাড়ি মন্দিরের পূজামন্ডপ একটি। যা তরুণ যুবক দুর্গা ভক্ত রাজকুমার সাহার নিজ হাতে নির্মাণ করা প্রতিমা। বেশ কয়েকবছর ধরেই রাজকুমার তার পারিবারিক উদ্যোগে এ পূজার আয়োজন করে আসছে। আমি তার মঙ্গল কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক