ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১০:১৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১০:১৫:৪০ অপরাহ্ন
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের নাগরপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) ভোরে অভিযান চালিয়ে উপজেলার মামুদ নগর বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজান উপজেলার পুগলী ইউনিয়নের ভাগনুরা গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে যায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী (১১)।

এদিকে ওয়াশরুমের পাশে আগে থেকেই ওত পেতে থাকেন অভিযুক্ত মিজানুর রহমান। এ সময় ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে শিক্ষার্থীর মুখ চেপে ধরেন তিনি। পরে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সেই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা ঘটনার বিস্তারিত জানতে পারেন।

তবে এলাকার কতিপয় প্রভাবশালীর চাপে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করাতে পারেননি তার পরিবারের সদস্যরা। পরে ঘটনার কয়েক দিন পর গতকাল শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। 

এ ঘটনায় ভোক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল শনিবার (২৪ মে) নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ের জীবনের সব কিছু শেষ হয়ে গেছে।

প্রথমে স্থানীয় কতিপয় প্রভাবশালী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা ন্যায়বিচার চান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার