ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

ফ্লাইওভারের রেলিং ভেঙে পড়ে গেল ট্রাক, নিচে থাকা রিকশাচালকের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৪৪:০৯ অপরাহ্ন
ফ্লাইওভারের রেলিং ভেঙে পড়ে গেল ট্রাক, নিচে থাকা রিকশাচালকের মৃত্যু ফ্লাইওভারের রেলিং ভেঙে পড়ে গেল ট্রাক, নিচে থাকা রিকশাচালকের মৃত্যু
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ে গেছে একটি ট্রাক। আর ওই ট্রাকের নিচে চাপা পড়েছে চলন্ত একটি রিকশা। এতে প্রাণ হারিয়েছেন রিকশাটির চালক। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঁইঘর এলাকায় ঘটে এ ঘটনা। নিহত রিকশাচালকের নাম মোহর উদ্দিন (৩৫) বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিল মোহর উদ্দিনের রিকশা। কিন্তু, ট্রাকের নিচে পড়ে যান মোহর উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ