ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

সিরাজগঞ্জে সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৩৬:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জে সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন সিরাজগঞ্জে সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন
সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া বাসচাপায় অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থলেই আঁখি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের দাবি, বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে ঘিরে ধরে পরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

একজন প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল হাই বলেন, রাস্তা ফাঁকা ছিল। তবুও চালক এমন বেপরোয়াভাবে বাস চালাচ্ছিল যে মানুষ বাঁচার সুযোগই পায়নি। আমাদের এলাকায় এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

আরেকজন দোকানি মনিরুল ইসলাম বলেন, মাত্র ২৪ দিন আগে এই একই স্থানে ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ক্ষত শুকাতেই আবার আরেকটি প্রাণ গেল। কর্তৃপক্ষের নজর না থাকায় আমরা বারবার এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছি।

খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির বড় অংশ ভস্মীভূত হয়ে যায়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, শ্যামপুর এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক