ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পর্দার আড়ালের অনিয়ম উন্মোচন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৪৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৪৭:২০ অপরাহ্ন
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পর্দার আড়ালের অনিয়ম উন্মোচন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পর্দার আড়ালের অনিয়ম উন্মোচন
রোগীর সেজে হাসপাতালের ভেতর ঢুকেছেন দুজন ব্যক্তি। কেউ চিনতে পারেনি তাদের। সাধারণ একজন সেবাগ্রহীতা মনে করেই প্রতিটি বিভাগে তারা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু একটু পরেই বোঝা গেল, তারা শুধু রোগী নন তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা। উদ্দেশ্য একটাই সেবা খাতের দুর্নীতি ও অনিয়মের বাস্তব চিত্র উন্মোচন করা।

রবিবার (২৫ মে) সকাল ১০টা। রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই নেমে আসে এক ভিন্ন রকম উত্তেজনা। হাসপাতালের সেবাদানকারীরা তখনও বুঝতে পারেননি, কাকে কীভাবে সেবা দিচ্ছেন, আর কে সেই সেবার মান যাচাই করতে এসেছেন। ছদ্মবেশী দুদক কর্মকর্তারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করেই শুরু করেন অভিযান।

অভিযান পরিচালনা করেন রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে একটি দল। প্যাথলজি বিভাগে প্রথমেই চোখে পড়ে নগদ টাকায় পরীক্ষা করানো হচ্ছে—রসিদ ছাড়াই। অথচ কম্পিউটার ও সফটওয়্যার থাকা সত্ত্বেও কাঁচা রসিদে টাকা আদায়ের এই সংস্কৃতি চলছেই।

একের পর এক তথ্য উঠে আসতে থাকে। দেখা যায়, হাসপাতালের তিনটি কেবিনের মধ্যে একটি স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে। রোগীদের জন্য বরাদ্দ জায়গা সেখানে স্তূপ করে রাখা হয়েছে পুরোনো মালপত্রে। জেনারেটর থাকলেও তা চালু নয়। আর পুরুষ ওয়ার্ডের বাথরুমে নেই দরজা—নেই পরিস্কার-পরিচ্ছন্নতার ন্যূনতম ব্যবস্থা।

পুরুষ ও নারী ওয়ার্ড, শিশু ওয়ার্ড প্রতিটা শাখা ঘুরে দেখা যায় সেবার সংকট। রোগীরা বলছেন, পর্যাপ্ত ডাক্তার মেলে না, ওষুধ মেলে না ঠিকমতো। অথচ হাসপাতালেই এসব থাকার কথা। অনেক সময় রোগীদের নিজ দায়িত্বে বাইরে থেকে পরীক্ষা করাতে পাঠানো হয়, যেটা আইনি নয়।

একজন রোগীর স্বজন বললেন, “ভুলে গেলে আর কেউ খোঁজ নেয় না। আমরা বারবার বলার পরও সেবা পেতে দেরি হয়।”

দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, “আমরা আগে থেকেই অভিযোগ পেয়েছিলাম। তাই রোগীর সেজে সরাসরি সেবাগ্রহণের অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। আমরা যা পেয়েছি, তা উদ্বেগজনক। সব তথ্য প্রাথমিকভাবে সংরক্ষণ করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। অনুমোদন পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আরও ছিলেন উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।

পুঠিয়ার স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে যুগান্তকারী বলে মনে করছেন। তাদের ভাষায়, “দুদক যদি সত্যিই এসব তথ্য নিয়ে কঠোর ব্যবস্থা নেয়, তবে অন্তত সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার ন্যূনতম অধিকারটা ফিরে পাবে।”

একজন দোকানদার বললেন, “হাসপাতাল মানেই যেন এখন ভোগান্তি। তবে দুদক এসেছে দেখে আশার আলো দেখছি।”

এই অভিযান শুধু একটি দিনের ঘটনা নয়। এটি দেখিয়ে দিয়েছে, স্বাস্থ্যসেবা খাতে লুকিয়ে থাকা অব্যবস্থাপনা ও দুর্নীতির শিকড় কতটা গভীরে গাঁথা। তবে জনস্বার্থে এমন অভিযান যদি নিয়মিত হয়, আর যদি সে অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তবে হয়তো একদিন সত্যিকার অর্থেই সরকারি হাসপাতাল হবে গরিবের আশ্রয়স্থল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক