ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন তানোরে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায় মতিহারের মিজানের মোড়ে ট্যাপেন্টাডল সহ মাদককারবারি হাসান গ্রেফতার তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

ঢাকার সদর দপ্তরে দুর্গাপূজায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ও ডিজিটাইজেশান বিষয়ক মিডিয়া মতবিনিময় অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:০৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:০৫:৪৬ অপরাহ্ন
ঢাকার সদর দপ্তরে দুর্গাপূজায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ও ডিজিটাইজেশান বিষয়ক মিডিয়া মতবিনিময় অনুষ্ঠিত ঢাকার সদর দপ্তরে দুর্গাপূজায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ও ডিজিটাইজেশান বিষয়ক মিডিয়া মতবিনিময় অনুষ্ঠিত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরের কনফারেন্স রুমে সারা দেশের সকল মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপি সদস্য মোতায়েন ও ডিজিটালাইজেশান বিষয়ক মিডিয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি'র সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর  উপ-মহাপরিচালকগন, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মহাপরিচালক মহোদয় দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা দেশের ৩১,৫৭৬টি পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ০২ (দুই) লক্ষাধিক প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হয়েছে। এ বছর প্রশিক্ষিত তরুণ সদস্যদের পূজা মণ্ডপে দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা উদ্যম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে। সকল প্রকার অনিয়ম ও দুর্নিতি বন্ধে সদস্যদের AVMIS সফটওয়্যারে নিবন্ধনের মাধ্যমে  দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে শারীরিক ভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের বাছাই করে মোতায়েন করা হয়েছে।

এছাড়া প্রথমবারের মতো “শারদীয় সুরক্ষা অ্যাপস” চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করতে পারবে। বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, এই ডিজিটাল উদ্ভাবন কেবল দুর্গোৎসবে নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ব্যবহার করা হবে। ফলে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

শারদীয় দুর্গোৎসব–২০২৫ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৃহীত সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর উদ্যোগ নিশ্চয়ই একটি সময়োপযোগী পদক্ষেপ। তরুণ ও যোগ্য সদস্যদের দায়িত্ব প্রদান এবং “শারদীয় সুরক্ষা অ্যাপসের ব্যবহার নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে শুধু দুর্গোৎসবই নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের যেকোনো বৃহৎ আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২