ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা
সারাদেশের ন্যায় রাজশাহীতে দুর্গাপূজা উৎসবের আমেজ শুরু হয়েছে। নিখুঁত তুলির আঁচড়ে দেবী দুর্গার অনন্যসুন্দর অভয়দানকারী রূপ ফুটে উঠেছে মণ্ডপগুলোতে। রাজশাহী মহানগরীতে এবার ৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) এই উৎসবের সমাপ্তি হবে। রাজশাহীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। 

এছাড়া প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

জানা গেছে, রবিবার (২৮ সেপ্টেম্বর): মহাষষ্ঠী (বোধন), সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর: মহাষ্টমী, বুধবার (১ অক্টোবর): মহানবমী, বৃহস্পতিবার (২ অক্টোবর): বিজয়া দশমী।

বিজয়া দশমীর দিনে বিকেল ৩টায় শোভাযাত্রা শুরু হবে এবং সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গাপূজা সার্বিক বিষয়ে জানতে চাইলে, আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। আরএমপি'র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, এবার রাজশাহী জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং মহানগরীতে ৮০টি মণ্ডপ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ