ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার দুই বছর মুনাফা নেই, রাজশাহীতে আমানতকারীদের মানববন্ধন আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র: থালাপতি বিজয় বলিউড থেকে সোজা হলিউডে দিশা পাটানি! গরম এবং ঘামে কেশ ভাল রাখার ৫ কৌশল জেনে নিন ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে: ইরান আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর শ্রীলঙ্কায় কিশোরীকে যৌন নিপীড়ন, শীর্ষ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার চলতি সপ্তাহেই বাজারে আসছে রাজশাহীর আম সিগারেট জ্বালানোর চেষ্টা, বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী মিরাজের ৫ উইকেট, ২৭ রানের লিড পেল বাংলাদেশ অতিরিক্ত কর্মঘণ্টায় পুলিশ পাবে ওভারটাইম ভাতা: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু আলাদা পে-স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি মা হওয়ার পরে মানসিক সমস্যার মুখে পড়েছিলেন কিয়ারা আডবাণী মনের চাপ কমাতে শরীরচর্চায় ভরসা রাখেন অদা শর্মা রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন

ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা প্রতারণা: নারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪৩:৪৮ অপরাহ্ন
ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা প্রতারণা:  নারী গ্রেফতার ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা প্রতারণা: নারী গ্রেফতার
মাদারীপুরের ডাসারে ইতালির ভিসা সংক্রান্ত ভূয়া 'নুলস্তা' (কর্মসংস্থান অনুমতিপত্র) দেখিয়ে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তানজিল আহম্মেদ (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডাসার থানার এসআই সুবীর সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তানজিল আহম্মেদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তানজিল কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমস্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী।

ডাসার থানার এসআই মো. আজাদ হোসেন জানান, তানজিল আহম্মেদ এবং তার স্বামী, জার্মান প্রবাসী মিজানুজ্জামান, ইতালির ভিসার জন্য প্রয়োজনীয় নুলস্তা জালিয়াতির মাধ্যমে দেখিয়ে একটি ভুক্তভোগী পরিবারের কাছ থেকে মোট ৮২ লক্ষ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

এসআই আজাদ আরও জানান, অভিযুক্ত তানজিল আহম্মেদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার পলাতক স্বামী মিজানুজ্জামানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ধারণা, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য ভুক্তভোগীদেরও সামনে আসার আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
চলতি সপ্তাহেই বাজারে আসছে রাজশাহীর আম

চলতি সপ্তাহেই বাজারে আসছে রাজশাহীর আম