ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৭:০৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৭:০৩:৫৮ অপরাহ্ন
গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ
নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠেছে ছেলে ইসমাইল হোসেন ও আহসান হাবীবের বিরুদ্ধে।

রবিবার বেলা ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃগড়িলা এলাকায় অভিযুক্তদের বিচার দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

জানা যায়, মৃত আতিকুল্লাহ মাঝির ছেলে বৃদ্ধ ইদ্রিস মাঝি (৭১), প্রায় ৯০ বিঘা সম্পত্তির মালিক। তার জমিজমা ভোগদখল করে খাচ্ছেন অভিযুক্ত দুই ছেলে। বৃদ্ধ বাবা-মাকে ঠিকমত ভরনপোষন করেন না তারা।

সময়মত ওষুধ কিনেও দেয়না। বড় ছেলে ইসমাইল (৪০) লালপুর উপজেলা পোস্টমাস্টার এবং মাদকাসক্ত ছোট ছেলে আহসান হাবীব (৩২) বেকার।

মূলত দুই মেয়ে নুরুন্নাহার ও শিউলী খাতুনকে বঞ্চিত করে দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মাঝেমধ্যেই মারধর করেন তারা।
ভুক্তভোগী ইদ্রিস মাঝি বলেন,- গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ৫টি মহিষ বিক্রি করাকে কেন্দ্র্র করে তারা দুইভাই ও তাদের বউ মিলে আমি ও আমার স্ত্রী আতপজানকে মারধর করে। বর্তমানে আমার শ্যালক রওশন মাঝির বাড়িতে আশ্রয় নিয়েছি। তারা আমার জমিজমার ভোগ করে, অথচ ভরনপোষন দেয়না। উপরন্ত সমস্ত জমির দলিল ও বাড়ির আসবাবপত্র তারা কবজা করে নিয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা ও বিচার দাবিতে দুই ছেলের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ইদ্রিস মাঝি।

স্থানীয় শরিফুল ইসলাম ছকেট, গোলাম মোস্তফা, সানাউল্লাহ মাঝি, কুদরত আলী জানান, বৃদ্ধ বাবা-মাকে মারধরের প্রতিবাদ করায় আমাদেরকেও হুমকি দিচ্ছে ইসমাইল ও আহসান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন,-এ ব্যাপারে মামলা রুজু হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক