ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫০:০৪ অপরাহ্ন
পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতায় উপজেলার মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প অফিসে আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১১৪জন উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য সর্বমোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রবিবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৩৭ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ১১ জনকে হাঁস-মরগী পালন, ৩ জনকে মাছ চাষ, ১৯ জনকে সমন্বিত সবজি চাষ, ২ জনকে নার্সারী ব্যবসা, ২ জনকে ঘাস চাষ, ৫ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদর্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ১৩ জনকে টেইলরিং, ৬ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ৫ জনকে হস্তশিল্প কাজে মোট ২৪ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ক্ষুদ্র কৃষকদের সারাবছরব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনী প্লটের জন্য ৬ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের