ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার

মান্দায় ভূমি মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৪১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৪১:২৫ অপরাহ্ন
মান্দায় ভূমি  মেলা অনুষ্ঠিত মান্দায় ভূমি মেলা অনুষ্ঠিত
নওগাঁর মান্দা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও আব্দুল মতিন মণ্ডল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধরনের মেলার কোনো বিকল্প নেই। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, ‘ভূমি সেবা এখন মানুষের খুব সহজলভ্য। সরকার ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে দৃঢ প্রতিজ্ঞ। এই মেলার মাধ্যমে জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ