ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

কুমিল্লায় বাবুল হত্যা মামলার প্রধান আসামি ইমন ও রিমন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৬:২৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:২৯:০৩ অপরাহ্ন
কুমিল্লায় বাবুল হত্যা মামলার প্রধান আসামি ইমন ও রিমন গ্রেপ্তার কুমিল্লায় বাবুল হত্যা মামলার প্রধান আসামি ইমন ও রিমন গ্রেপ্তার
কুমিল্লায় মোঃ বাবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নং ও ৪ নং পলাতক আসামি মোঃ ইমন (২২) এবং তার ছোট ভাই হেলাল উদ্দিন রিমন (২০)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, উত্তরা, ঢাকা। 

র‌্যাব জানায়, গত ১৪ অক্টোবর ২০২৪ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-০১ (ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০) এর মূল আসামি হিসেবে মোঃ ইমন ও হেলাল উদ্দিন রিমনকে সনাক্ত করা হয়েছিল। এরপর থেকেই আইন প্রয়োগকারী সংস্থা তাদের গ্রেপ্তারের জন্য সক্রিয় ছিল।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার ৩ নং আসামি মোঃ ইমন ঢাকা মহানগরীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত দেয়টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইমনকে আটক করে। 

জিজ্ঞাসাবাদে ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, ঢাকা এর অপর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টর মসজিদের সামনে থেকে ইমনের আপন ছোট ভাই হেলাল উদ্দিন রিমনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত উভয় আসামি জাহাঙ্গীর আলমের পুত্র এবং তাদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সাতেশ্বর গ্রামে।

গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২