ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য ১৫ অফিসারকে পুরস্কৃত করলেন, আরএমপি পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৬:০৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:০৬:৪০ অপরাহ্ন
শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য ১৫ অফিসারকে পুরস্কৃত করলেন, আরএমপি পুলিশ কমিশনার শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য ১৫ অফিসারকে পুরস্কৃত করলেন, আরএমপি পুলিশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গা পূজা নিরাপদ ও নির্বিঘ্নে করতে আরএমপির পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন শেষে পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এ সময় পুলিশ কমিশনার চলতি বছরের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য তিন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন।

তারা হলেন: বোয়ালিয়া মডেল থানার এসআই হেদায়েত উল্লাহ ও এএসআই মোঃ আসাদুজ্জামান ও সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ (ট্রাফিক বিভাগ)।

এছাড়াও, তাদের কর্মদক্ষতার ভিত্তিতে আরও ১২ জন পুলিশ অফিসারকে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: কাটাখালী থানার এএসআই মোঃ মাহাবুবুল আলম, এসআই মোঃ নাদিম উদ্দীন ও এসআই মোঃ আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানার এসআই মোঃ তাজউদ্দিন আহমেদ, এসআই আজাহারুল ও এএসআই মোঃ আব্দুল মোতালেব, বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই জয়নাল আবেদীন, পবা থানার এএসআই মোঃ এনামুল হক, কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ মনিরুজ্জামান এবং ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোসাঃ সাবিহা আক্তার প্রমুখ। 

সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য