ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৩৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৩৭:০৯ অপরাহ্ন
রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৫ মে) দুপুর ২টা থেকে বিকাল ৫ পর্যন্ত টানা ৩ ঘণ্টা এই অভিযান চালায় দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।

অভিযানের শুরুতে সকাল আটটার দিকে দুদকের কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতাল এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করেন। পরে সরাসরি অভিযান পরিচালনা করে হাসপাতালের বর্হি বিভাগ, জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, চিকিৎসারত শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ও স্টোররুমে সরকারি ভাবে সরবরাহ করা ওষুধ,
চিকিৎসা সরঞ্জাম, খাদ্যসহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করে তারা হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক অনিয়ম ও গাফিলতির চিত্র তুলে ধরেন।

পাশাপাশি দুদকের এ দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে ওষুধের স্টোররুমে থাকা সরকারি মালামালের সঙ্গে কাগজপত্রের যথাযথ মিল আছে কি না সেটা যাচাই করেন। এ সময় নানা অনিয়ম দৃশ্যমান হয়।

দুদক জানিয়েছে, অভিযানে সময় পুঠিয়া হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত কাজে এম্বুলেন্স ব্যবহার, এম্বুলেন্সে রোগী পরিবহনে ক্ষেত্রে নির্ধারিত ফি'র অতিরিক্ত অর্থ আদায়, রোগীদের রোগ নির্নয়ে প্যাথলজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায়, রোগী ও স্বজনদের হাসপাতাল নিকটবর্তী বে-সরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ, বিদ্যুৎ এর লোডশেডিং এ জেনারেটর মেশিন বন্ধ রাখাসহ হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ কর্মচারীদের গাফিলতি ও অনিয়ম প্রমানিত হয়েছে। আরও কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়মের সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) না পেলেও তার প্রতিনিধির উপস্থিতিতে তথ্য যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতিসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

এ সময় দুর্নীতি দমন কমিশন রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক বোরহান উদ্দিন জানান, আমরা সকাল থেকে ছদ্মবেশে হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি এবং এখানে নানান রকম অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি। এমনকি চিকিৎসাধীন রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণের সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এসব রিপোর্ট আমরা কমিশনে জমা দিব পরবর্তীতে কমিশন কি ব্যবস্থা নিবেন তা আমরা জানিনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক