ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে ১০টি হাতবোমা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:০১:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে ১০টি হাতবোমা ছবি- সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে পুঁতে রাখা ১০টি হাতবোমা। বিস্ফোরণে কবরস্থানের এক কোনে বিশাল গর্তের সৃষ্টি হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কবরের এক কোনে বিশাল গর্ত তৈরি হয়। এমনকি কবরের সীমানা প্রাচীরেও ফাটল দেখা যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসঙ্গে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

কবরস্থানের পাশে বসতবাড়ির মালিক মো. দুখুর স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। এরপর ছুটে গিয়ে দেখি, কবরের দেয়ালে ফাটল ও বারুদ ছড়িয়ে আছে। কে বা কারা কবরের মধ্যে হাতবোমা রেখে গেছেন তা আমাদের জানা নেই।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পারিবারিক কবরস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার