ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন
সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ
নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন  নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি বিএনপি নেতা এডভোকেট  মোঃ শামীম হোসেন।  

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লালোড় ইউনিয়নের বড়বড়িয়া, ত্রিমোহনী, ডাকমুন্ড ও শেরকোল ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীম এসময় দলীয় লিফলেট বিতরণের পাশাপাশি তৃণমূল বিএনপি নেতা কর্মীদের খোঁজ খবর নেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।  

বড়বড়িয়া বাজারে গণসংযোগকালে তৃণমুল বিএনপির  নেতা কর্মীদের কাছে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণে প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমিও একজন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাইবো। যোগ্য মনে করলে দল আমাকে মনোনয়ন দেবে। আর যদি না দেয় যাকে দেবে আমি তার হয়ে কাজ করবো এবং ধানের শীষকে বিজয়ী করে দলের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ। 

এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু