ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

চাঁদপুরে সুদের টাকার জন্য গৃহবধূর গায়ে আগুন দিল কারবারি

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:২২:২৮ অপরাহ্ন
চাঁদপুরে সুদের টাকার জন্য গৃহবধূর গায়ে আগুন দিল কারবারি ছবি- সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম লাকি (৩৬) নামের এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে। দগ্ধ শাহনাজ ওই গ্রামের আমিনুল খানের স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের হাফিজ মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪২) নামে এক নারী সুদি কারবারিকে আটক করেছে।

দগ্ধ গৃহবধূর স্বামী আমিনুল খান জানান, নাছিমা বেগমের সঙ্গে কয়েক মাস ধরে সুদের টাকা ও স্ট্যাম্প নিয়ে তাদের বিরোধ চলছে। “এ নিয়ে আমার স্ত্রীকে একাধিকবার মারধরও করা হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে পেছন থেকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়,” তিনি বলেন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শাহনাজকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

উপাদিক গ্রামের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, “নাছিমা বেগমের বিরুদ্ধে এলাকাবাসী আগে মানববন্ধন করেছে। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে শাহনাজের গায়ে আগুন দেন।”

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, নাছিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড