ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৩০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৯:৩০:৪৬ অপরাহ্ন
টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু
টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি) এর কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপিএইচসিএসডিপি-২ এর প্রকল্প পরিচালক খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম। অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রকল্পের উপপরিচালক ডাঃ সাবরিনা হক, প্রকল্প সম্পর্কিত সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডাঃ ফারহানা হোসেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম।

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার আব্দুর রহিম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রতিনিধি, প্রজেক্ট ম্যানেজার, শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ড আরবান প্রাইমারী হেলথ কেয়ার কমিটির প্রতিনিধি, স্বাস্থ্যসেবা গ্রহিতা ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজশাহীসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন, ১৮ পৌরসভায় স্বাস্থ্যসেবার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালায় স্থানীয় ব্যবস্থাপনায় আগামীতে প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজশাহী মহানগরীতে নগর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহে স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা, লাল কার্ডে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মাতৃসদনসমূহে প্রজনন স্বাস্থ্য সেবা, শহরে বসবাসকারী জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ওরিয়েন্টেশনে এ কার্যক্রম অব্যাহত রাখতে অংশীজনেরা বিভিন্ন  মতামত ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ