ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:৫১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:৫১:৩৬ অপরাহ্ন
রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে
রাজশাহী বিভাগের আট জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে এ বিভাগের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য মাইক্রো প্ল্যান করা হয়েছে। পাঁচ সদস্যের একটি টিকাদান দল যত্নের সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের দুইজন স্বাস্থ্য কর্মীর সাথে তিনজন করে ভলেন্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলেন্টিয়ার হবেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টিকাদানের আগের দিন অভিভাবককে তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। তিনি এতিমখানার বাচ্চাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অ্যাডভোকেসি সভায় আট জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক