ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত এক

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০১:৩৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০১:৩৫:১৪ পূর্বাহ্ন
রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত এক রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত এক
রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাজল আলী (৩৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় পাঁজচজন যাত্রী গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পবা উপজেলার নওহাটা পৌর এলাকার রাজশাহী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে। আর বাসটিও উল্টে গিয়ে দুমড়েমুচড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়- বাসটি নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। আর ট্রাকটি নওগাঁর দিকে যাচ্ছিল। পথে নওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটলে ওই সড়কটি বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।

জানা গেছে-নিহত কাজল আলী (৩৫) নওগাঁর মান্দা উপজেলার কুসুমবাগ এলাকার বাসিন্দা। এছাড়াও গুরুত্বর আহতরা হলেন- উষা (৩৫), শিউলী (২৬), রুমানা (১৪) তুষার। এরা সবাই নগরীর মেহেরচণ্ডি এলাকার বাসিন্দা। এছাড়াও বাসের চালক জমিরুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হন।

নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, তিনজনকে আমাদের গাড়িতে করে রামেক হাসপাতালে পাঠিয়েছি। তাদের অবস্থা আশঙ্কাজনক। কাজল ঘটনাস্থলে মারা গেছেন। তার মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। গাড়ি দুটিকেও উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক