ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গফুর গানে ঝড় তুলেছেন তমন্না ভাটিয়া

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:০৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:০৯:৪৮ অপরাহ্ন
গফুর গানে ঝড় তুলেছেন তমন্না ভাটিয়া গফুর গানে ঝড় তুলেছেন তমন্না ভাটিয়া
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ছবিতে ‘গফুর’ গানে ঝড় তুলেছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। তাঁর উদ্দাম নাচ দর্শকের মাঝে এতটাই জনপ্রিয় হয়েছে যে অনেকেই তাঁকে 'আইটেম নাচের রানি' আখ্যা দিয়েছেন। যদিও শরীর প্রদর্শনের জন্য সমালোচকদের একাংশের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।

তবে এই সমস্ত সমালোচনায় কান না দিয়ে তমন্না সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন এবং সন্তান পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

চলতি বছরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দুই বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে তমন্না আর কোনও নতুন সম্পর্কে জড়াননি। একটি সাক্ষাৎকারে সন্তানধারণের বিষয়টিকে তিনি 'বিনোদনের বিষয়' না বলে বরং একটি 'বড় প্রকল্প' হিসেবে বর্ণনা করেছেন।

ভবিষ্যতে সন্তানধারণের পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তমন্না বলেন, “সন্তান মানেই একটা বড় দায়িত্ব। এটা কোনও বিনোদনের বিষয় নয়। এটি ২০ বছরের একটি প্রকল্প। বাচ্চা বড় হওয়ার পর আপনার নিজস্ব সমস্যা যেমন থাকবে, তেমনই বাচ্চার সমস্যাও আপনার সমস্যা হয়ে উঠবে। তাই খুব ভেবেচিন্তে সন্তানধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত।

অভিনেত্রী আরও বলেন, জীবনের অনেকটা সময় ও শক্তি একটি সন্তানের পেছনে বিনিয়োগ করতে হয়, এবং এই পথ মোটেই সহজ নয়। তিনি প্রশ্ন তোলেন, নিজেকে বুঝতে হবে, সন্তানধারণের কোন বিষয়টা আসলে আপনার ভালো লাগে? কেন আপনি মা বা বাবা হতে চান? সন্তান হলে আপনি কতটা আলোকিত হতে পারবেন? এই সিদ্ধান্ত ভেবে নিন। অন্যেরা মা হতে বলছে বলেই সেটা করবেন না। আপনি একটা কুকুর বা বিড়াল পুষলেও কিছু দায়বদ্ধতা থাকে। তাই ভাবুন, সত্যিই আপনি সন্তান চান তো? নাকি আপনার কাকা বা কাকিমা এমন পরামর্শ দিচ্ছেন?”

উল্লেখ্য, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর আগেও তমন্না ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ