ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তৃতীয় দিনের মতো রাজশাহী অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৭:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৭:২৭:৪৯ অপরাহ্ন
তৃতীয় দিনের মতো রাজশাহী অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ তৃতীয় দিনের মতো রাজশাহী অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর জেলা থেকে তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। 

শনিবারও এই তিনটি জেলা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন দূরবর্তী গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। জানা গেছে, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পরও তারা নতুন করে কিছু দাবি উত্থাপন করেছেন, যা মালিকদের প্রতিবাদের কারণ হয়েছে। শ্রমিকরা যত্রতত্র যাত্রী তোলার সুযোগ এবং অতিরিক্ত খোরাকি ভাতার দাবি জানালে মালিকেরা বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বর্তমানে একতা ট্রান্সপোর্ট এবং কিছু লোকাল বাস ছাড়া অন্যান্য সব দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যপারে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন বলেন, চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা দুই দফা বাস বন্ধ করেছিলো। গত মঙ্গলবার ঢাকায় সমঝোতা বৈঠকের পর বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু নতুন করে শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলেছে।

এ ব্যপারে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি ভিন্ন মত পোষণ করে বলেন, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১,৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা এবং সহকারী ৭০০ টাকা পাবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বৃহস্পতিবার রাতেই বাস বন্ধ করে দিয়েছেন।

এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত ভাড়া এবং পরিবহনের অনিশ্চয়তার কারণে তাদের যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ