ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৫:১১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৫:১১:১২ অপরাহ্ন
গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলাম রবু (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার বিকেলে রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের দোহাইলা বিলে এ ​ঘটনা ঘটে ।

মৃত শফিকুল ইসলাম রবু বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে চারটার দিকে শফিকুল ইসলাম রবু দোহাইলা বিলে মাছ ধরার জন্য যান। তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুজির পর বিলে গিয়েও তাকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। এরপর তার ভাই, ছেলে ও এলাকার লোকজন পানিতে নেমে টানা জাল দিয়ে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা বাড়িতে ফিরে আসেন।

পরের দিন শনিবার সকাল সাতটার দিকে আবারও সবাই মিলে বিলে গিয়ে পানিতে নেমে টানা জাল দিয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে শফিকুল ইসলাম রবুকে টানা জাল দিয়ে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টার মধ্যে কোনো এক সময় শফিকুল ইসলাম রবু মাছ ধরার সময় বয়সজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে ডুবে মারা যান।

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট