ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৪:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:৩৩:৪১ অপরাহ্ন
গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন-সহ হাসিব (২৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় গোদাগাড়ী থানাধীন মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

গ্রেফতার মাদক কারবারী মোঃ হাসিবুল হাসান হাসিব (২৭), সে ময়মনসিংহ জেলার সদর থানার কাশার জেলরোড এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে। 

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন মাদারপুর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জনৈক মাদক কারবারী।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ৩৯ গ্রাম হেরোইন ও নগদ ১৯ হাজার টাকা-সহ তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ৩৯ লাখ টাকা। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২